সত্য, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বাংলা প্ল্যাটফর্মের সাংবাদিকতার ভিত্তি। আমাদের প্রতিটি সংবাদ ও কনটেন্ট নিচের নীতিমালা মেনে তৈরি ও প্রকাশ করা হয়।

১. নির্ভুলতা ও যাচাই

প্রকাশের আগে তথ্য একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা হয়। নিশ্চিত না হয়ে কোনো তথ্যকে সত্য হিসেবে উপস্থাপন করা হয় না। সংখ্যা, নাম, তারিখ ও উদ্ধৃতি বিশেষ যত্নে মিলিয়ে দেখা হয়।

২. নিরপেক্ষতা ও স্বাধীনতা

আমরা কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা বিজ্ঞাপনদাতার প্রভাবমুক্ত থেকে সংবাদ প্রকাশ করি। বিতর্কিত বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করি।

৩. সংবাদ ও মতামতের পার্থক্য

সংবাদ ও মতামত আলাদা রাখা হয়। মতামত, বিশ্লেষণ বা কলাম স্পষ্টভাবে চিহ্নিত থাকে; সেগুলো লেখকের নিজস্ব মত।

৪. উৎস

তথ্যের উৎস যতটা সম্ভব উল্লেখ করা হয়। বিশেষ প্রয়োজনে উৎসের পরিচয় গোপন রাখা হলে তা সম্পাদকের অনুমোদনে করা হয় এবং সেই উৎসের নিরাপত্তা রক্ষা করা হয়।

৫. ভুল সংশোধন

ভুল প্রমাণিত হলে দ্রুত সংশোধন করা হয় এবং প্রয়োজনে সংশোধনীর কথা খবরে উল্লেখ করা হয়। কোনো ভুল চোখে পড়লে info@banglaplatform.com ঠিকানায় আমাদের জানান।

৬. মর্যাদা ও গোপনীয়তা

অপরাধ, দুর্ঘটনা বা সহিংসতার শিকার মানুষ, বিশেষ করে শিশু ও যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয় ও ছবি প্রকাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। অযথা বীভৎস ছবি বা ভিডিও প্রকাশ করা হয় না।

৭. বিদ্বেষ ও উসকানি পরিহার

ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা মতের কারণে কাউকে হেয় করে, এমন কনটেন্ট প্রকাশ করা হয় না। গুজব ও যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকি।

৮. মৌলিকতা ও কৃতজ্ঞতা স্বীকার

অন্যের লেখা, ছবি বা ভিডিও অনুমতি ও যথাযথ কৃতজ্ঞতা স্বীকার ছাড়া ব্যবহার করা হয় না। অন্য সংবাদমাধ্যমের খবরের সূত্র ধরে প্রতিবেদন করলে নিজস্ব ভাষায় লেখা হয়।

৯. বিজ্ঞাপন ও স্পনসরড কনটেন্ট

বিজ্ঞাপন ও স্পনসরড কনটেন্ট সংবাদ থেকে আলাদা ও স্পষ্টভাবে চিহ্নিত থাকে। বিজ্ঞাপনদাতা আমাদের সংবাদ বা সম্পাদকীয় সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে না।

১০. স্বার্থের সংঘাত

প্রতিবেদক বা সম্পাদকের ব্যক্তিগত স্বার্থ জড়িত এমন বিষয়ে তাঁরা প্রতিবেদন বা সম্পাদনা থেকে বিরত থাকেন, অথবা পাঠককে তা জানানো হয়।

অভিযোগ ও যোগাযোগ

আমাদের কোনো প্রতিবেদন নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে যোগাযোগ করুন:
ইমেইল: info@banglaplatform.com | ফোন: +8801329276027
সম্পাদক: মো: আফ্রাহীম বাদশা