বাংলা প্ল্যাটফর্ম (banglaplatform.com) ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলি মেনে নিচ্ছেন। শর্তাবলি মেনে নিতে না চাইলে অনুগ্রহ করে সাইটটি ব্যবহার থেকে বিরত থাকুন।
১. কনটেন্টের মালিকানা
এই সাইটে প্রকাশিত সংবাদ, লেখা, ছবি, ভিডিও, গ্রাফিক্স, লোগো ও নকশার স্বত্ব বাংলা প্ল্যাটফর্ম অথবা সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর। লিখিত অনুমতি ছাড়া এসব কনটেন্ট হুবহু বা আংশিক কপি, পুনঃপ্রকাশ, বিক্রি বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।
২. শেয়ার ও উদ্ধৃতি
ব্যক্তিগত ও অবাণিজ্যিক উদ্দেশ্যে খবরের লিংক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে। সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করলে অবশ্যই ‘বাংলা প্ল্যাটফর্ম’ উল্লেখ করে মূল খবরের লিংক দিতে হবে।
৩. ব্যবহারকারীর মন্তব্য
মন্তব্যে অশ্লীল, মানহানিকর, বিদ্বেষমূলক, সাম্প্রদায়িক উসকানিমূলক বা আইনবিরোধী কিছু লেখা যাবে না। এমন মন্তব্য কোনো নোটিশ ছাড়াই মুছে ফেলার এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যবহারকারীর মন্তব্যের সুযোগ বন্ধ করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। মন্তব্যের দায় সম্পূর্ণভাবে মন্তব্যকারীর।
৪. তথ্যের নির্ভুলতা
আমরা সঠিক ও যাচাই করা তথ্য প্রকাশের চেষ্টা করি। তবুও কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান; যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সাইটের তথ্যের ভিত্তিতে নেওয়া কোনো সিদ্ধান্তের ফলে ক্ষতির দায় বাংলা প্ল্যাটফর্ম বহন করবে না।
৫. বিজ্ঞাপন ও বাইরের লিংক
সাইটে প্রদর্শিত বিজ্ঞাপন ও বাইরের ওয়েবসাইটের লিংকের বিষয়বস্তু, পণ্য বা সেবার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। সেসব সাইট ব্যবহারের ক্ষেত্রে তাদের নিজস্ব নীতিমালা প্রযোজ্য।
৬. গোপনীয়তা
ব্যবহারকারীর তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হয়, তা আমাদের গোপনীয়তা নীতিতে বিস্তারিত বলা আছে।
৭. শর্তাবলির পরিবর্তন
প্রয়োজনে যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন বা হালনাগাদ করা হতে পারে। পরিবর্তনের পর সাইট ব্যবহার অব্যাহত রাখলে নতুন শর্তাবলি মেনে নেওয়া হয়েছে বলে গণ্য হবে।
৮. প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
যোগাযোগ
শর্তাবলি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন:
ইমেইল: info@banglaplatform.com | ফোন: +8801329276027
ঠিকানা: 24/C, (1st Floor) Easkaton Garden, Ramna, Dhaka 1000