দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সবচেয়ে বেশি। বর্তমানে দেশে ১২ কেজির একটি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ১,৪৫৫ টাকা হলেও বাস্তবে গ্রাহকদের গুনতে হচ্ছে ২,০৬০ টাকা পর্যন্ত। অন্যদিকে সমপরিমাণ গ্যাসের জন্য ভারতে প্রায় ১,০৭২ টাকা, নেপালে ১,৪২৬ টাকা, শ্রীলঙ্কায় ১,৫৬৭ টাকা এবং পাকিস্তানে ১,৫৮৩ টাকা খরচ হয়।

ভারতে ১৪.২ কেজির সিলিন্ডার বেশি প্রচলিত, যার প্রতি কেজির মূল্য হিসেবে ১২ কেজির দাম দাঁড়ায় প্রায় ১,০৭২ টাকা; এছাড়া সেখানে নির্দিষ্ট শর্তে ৩০০ রুপি ভর্তুকিও রয়েছে। নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানে যথাক্রমে ১৪.২, ১২.৫ ও ১১.৮ কেজির সিলিন্ডার বেশি ব্যবহৃত হলেও সমপরিমাণ ১২ কেজির হিসাবে বাংলাদেশের তুলনায় সব দেশেই দাম অনেক কম।

বিইআরসির হিসেব অনুযায়ী উচ্চ প্রিমিয়াম ও পরিবহন ব্যয়কে বাংলাদেশে এই বাড়তি দামের অন্যতম কারণ মনে করা হলেও, প্রায় প্রতিটি দেশেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন