মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়েছেন টেলিভিশন অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চূড়ান্ত পর্বে তাঁর নাম ঘোষণা করা হয়। অভিনয়ের পাশাপাশি এবার জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার খেতাবও যুক্ত হলো তাঁর ঝুলিতে।

অনুষ্ঠানে আগের বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতাটির জাতীয় পরিচালক ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

সামনে বিশ্বমঞ্চ

সামিরা খান মাহি এবার পুয়ের্তো রিকোয় অনুষ্ঠেয় ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বিশ্ব আসরের কার্যক্রম শুরু হচ্ছে ১১ নভেম্বর থেকে।

গত বছর ৭৪তম মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন মিথিলা। ১২২টি দেশের প্রতিযোগীর মধ্যে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন এবং ‘পিপলস চয়েস’ বিভাগে শীর্ষে ছিলেন। সেই সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ এবার মাহির সামনে।