সাফ চ্যাম্পিয়নশিপে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। রোববার (৮ নভেম্বর) ঢাকায় ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটান ও শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র করায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। তাতেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনাল।

উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছিল টমাস ডুলির দল। গ্রুপে এখনো একটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

যেভাবে ড্র হলো ম্যাচটি

৩৪ মিনিটে ফিরতি বলে গোল করে ভুটানকে এগিয়ে দেন দাওয়া শেরিং। কিছুক্ষণের মধ্যেই ওলিভার জেমসের গোলে সমতায় ফেরে শ্রীলঙ্কা। বিরতির আগে হেডে দলকে এগিয়ে দেন ওয়াসিম রাজিক।

৬৬ মিনিটে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেননি ভুটানের অভিজ্ঞ ফরোয়ার্ড চেনচো গেলৎশেন। তবে ৭৭ মিনিটে তিনিই সমতাসূচক গোলটি করেন। শেষ দিকে শ্রীলঙ্কার একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

গ্রুপের শেষ ম্যাচে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভুটানকে তাকিয়ে থাকতে হবে ওই ম্যাচে বাংলাদেশের জয়ের দিকে।